শনিবার, ০২:৫৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বাংলাদেশে একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে : রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ইরাকে এক মন্ত্রী ছিলেন। নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকতো। বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদের- এর উদয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠের পরে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেয়ার হুমকি।

তিনি বলেন, যে নেত্রী দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেঁচে থাকার অধিকার। আজকে পদ্মা-মেঘনা-যমুনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে, দেশনেত্রীকে বাচানোর জন্য।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো: সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com