বুধবার, ০৪:৫৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৩৭০ ধারা বিলোপের পর প্রথম নির্বাচন লাদাখে, বিপুল সাফল্য ইন্ডিয়া জোটের

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

ভারতের লাদাখে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স । ২৬টি আসনের মধ্যে ১৯টিই জিতে নিয়েছে এই দুই দল। মাত্র দুটি আসনে জিততে পেরেছে বিজেপি। এখনো চারটি আসনের ফলপ্রকাশ বাকি রয়েছে। গত ৪ অক্টোবর কড়া নিরাপত্তার মধ্যেই ভোট উৎসবে মেতে উঠেছিলেন লাদাখবাসী। রোববার সেই নির্বাচনের গণনা শুরু হয়। ফলপ্রকাশের খবর আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের কর্মী সমর্থকরা।

লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চার কাউন্সিলর মনোনীত করা হচ্ছে। বাকি ২৬ আসনে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ হয় গত ৪ অক্টোবর। মোট বুথের সংখ্যা ছিল ২৭৮। তার মধ্যে ১১৪টি অতি সংবেদনশীল এবং ৯৯টি সংবেদনশীল ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত। প্রতিটি বুথে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফে।

বিজেপি, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স- মূলত তিনটি দলের মধ্যেই লড়াই হবে বলে বিশেষজ্ঞদের অনুমান ছিল। সেখানে বিজেপিকে গোহারা হারিয়েছে ইন্ডিয়া জোটের দুই শরিক। দুই দলের মোট প্রাপ্ত আসন ১৯। তবে আসন সংখ্যার নিরিখে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি বিরোধী দুই দল। অন্যদিকে কার্যত মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। এখন পর্যন্ত মাত্র দুটি আসনে জিতেছে তারা। চারটি আসনের ফলপ্রকাশ এখনো বাকি রয়েছে।

ফলাফল মোটামুটি স্পষ্ট হয়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পতাকা উড়িয়ে মিছিল করে জয়ের উদযাপনে শামিল হন।

উল্লেখ্য, এই নির্বাচনকে কেন্দ্রের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্তেরও বড় পরীক্ষা হিসেবে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জনতার রায় গেল বিজেপির বিরুদ্ধেই।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের একটি অংশ হলো লাদাখ। কাশ্মিরিদের স্বায়ত্বশাসনের নিশ্চয়তা দানকারী ৩৭০ ধারা বাতিলের পর লাদাখকে আলাদা করা হয়।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com