শুক্রবার, ১২:২০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সৌদি-ইসরাইল সম্পর্ককে প্রভাবিত করতে পারে : ব্লিঙ্কেন

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সৌদি-ইসরাইল সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রক্রিয়া দেখে হামাস এ যুদ্ধ শুরু করতে পারে। তাদের এ আক্রমণ সৌদি-ইসরাইল সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

রোববার (৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের উদ্ধৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের গণমাধ্যম আলজাজিরা।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধে কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। আমরা এ সংবাদ নোট করেছি। ওয়াশিংটন এখন তাদের বিশদ পরিসংখ্যান যাচাই করতে চাইছে।

মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার ফক্স নিউজকে বলেছেন, ‘হামাসের এই আক্রমণ যেন সৌদি-ইসরাইলের সম্পর্কের স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। উভয় দেশের সম্পর্কের স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইসরাইলের ওপর হামলা কেন হয়েছে, এ যুদ্ধে ইরান কী ভূমিকা পালন করতে পারে বা সৌদি-ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করা এই হামলার উদ্দেশ্য ছিল কিনা, খুব তাড়াতাড়ি এ বিষয়গুলোর উত্তর খোঁজা দরকার। আমরা মনে করি, এসব প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে উভয় দেশের কল্যাণ হবে।’

উল্লেখ্য, শনিবার হঠাৎ করেই ইসরাইলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পর বেড়া ভেঙে ইসরাইলে ঢুকে পড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজাভিত্তিক এ সংগঠনের যোদ্ধাদের হামলায় এখন পর্যন্ত ৬০০’রও বেশি ইসরাইলি নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com