শুক্রবার, ১২:২২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ধ্বংসস্তুপের সামনে নতুন স্বপ্নের বীজ বুনেছেন মা…

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত

শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের আগলে রাখেন মা। বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু আঁকড়ে ধরেন। স্বপ্ন বুনেন নতুন দিনের। ভূমিকম্পে বিপর্যস্ত এক আফগান মাও তেমনি নতুন ভোরের অপেক্ষায় আছেন। ধসে পড়া ঘরের সামনে সন্তানদের শান্তির ঘুম পাড়িয়ে দিয়েছেন, যেন নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছেন।

আফগান এই মা হেরাত প্রদেশের জেনদেহ জান জেলার সারবুলান্দ গ্রামের বাসিন্দা। ভূমিকম্পে তার ঘরটি ধসে পড়েছে। আশপাশে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর মাঝেই সন্তানদের চাদর বিছিয়ে, বালিশে পরম মমতায় ঘুম পাড়িয়ে দিয়েছেন মা, গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল। মায়ের ভালোবাসার ছায়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তারা। আর পাশে বসে ধসে পড়া ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। বুনছেন নতুন কোনো স্বপ্ন!

আফগানিস্তানে শনিবার ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে ইতোমধ্যে ৩২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জান সায়েক জানান, আজকের ভূমিকম্পে হেরাত প্রদেশের জেনদেহ জান জেলার চারটি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ফারাহ ও বাজেস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

এদিকে দেশটির এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে জেনদেহ জানে জেলায় ১২টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে হতাহতদের হাসপাতালে পাঠাতে।

এছাড়া জাতিসঙ্ঘ এক্স’ এ (সাবেক টুইটার) জানিয়েছে, ‘ভূমিকম্পে হতাহতের ঘটনা অব্যাহত থাকায়, তারা হাসপাতালে আহতদের চিকিৎসায় সহায়তা করছে। এবং ডব্লিউএইচ ‘র অ্যাম্বুলেন্সগুলো ক্ষতিগ্রস্তদের নিয়ে যাচ্ছে। যাদের বেশিরভাগ নারী ও শিশু।’

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com