বুধবার, ০৯:২০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে কয়েক দফা ভূমিকম্প : নিহত ১৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

আফগানিস্তানে শনিবার কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪০ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সাইক জানিয়েছেন, আজকের ভূমিকম্পে হেরাত প্রদেশের জিনদা জান জেলার তিনটি গ্রামে ওই হতাহত হয়।

এক ভিডিওতে তিনি বলেন, ফারাহ ও বাদগিস প্রদেশেরও কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে বেশ ক’টি আফটারশকসহ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুসারে, ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৬.৩।

ইউএসজিএস তথ্যানুসারে, সর্বশেষ কম্পনটি অনুভূত হয়েছে ৫.৯ মাত্রার। এটির উৎপত্তিস্থল হেরাতের জিন্দা জান জেলার ৭.৭ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ফারাহ ও বাদগিস প্রদেশেও।

সূত্র : টলো নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com