মঙ্গলবার, ১১:২৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আবহাওয়া অনুকূল থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকে পড়েছিলেন দুই শ’ পর্যটক। তবে আবহাওয়া অনুকূলে আসায় শনিবার বিকেলে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় যেকোনো ঝুঁকি এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে আটকে পড়েন পর্যটকরা। তবে আজ তারা জাহাজের ফিরতি ট্রিপে ফিরবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী।

এর আগে তিনি বলেন, সকাল ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী দু’টি জাহাজ ছেড়ে যাবে। জাহাজ দু’টি যথাসময়ে ও নিরাপদে সেন্টমার্টিন পৌঁছালে ওই জাহাজে করে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

গত ৩ অক্টোবর বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার ও জাহাজ চলাচল হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে চলতি পর্যটন মৌসুমে ওই নৌরুটে চলাচলকারী একটি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

ইউএনও আরো বলেন, শনিবার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সকাল থেকে ট্রলারসহ সবকিছু চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে ফিরতি ট্রিপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com