বুধবার, ০৯:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিরিয়ার সামরিক অ্যাকাডেমিতে ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

সিরিয়ার সামরিক অ্যাকাডেমিতে বৃহস্পতিবার ড্রোন হামলায় ১১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত হোমসে এই ভয়াবহ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠনকে’ দায়ী করেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এই কথা জানিয়েছে।

এদিকে কুর্দি বাহিনী জানায়, দেশটির কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আঙ্কারা এক বোমা হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পর তারা সেখানে হামলা চালালো।

সরকারি বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক অ্যাকাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালায়।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার-বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে ড্রোন হামলায় ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ নারী রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

জাতিসঙ্ঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ায় ড্রোন এবং প্রতিশোধমূলক হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র : বাসস/এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com