বুধবার, ০৯:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

সিরিয়ার তুরস্কের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার পেন্টাগন জানায়, তারা একটি অস্ত্রবাহী তুর্কি ড্রোন ভূপাতিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটো মিত্রের কোনো ড্রোন ভূপাতিত করার এটাই প্রথম। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেন, ভূপাতিত করা ড্রোনটি তুরস্কের সেনাবাহিনীর নয়।

এর আগে গত সপ্তাহে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা সিরিয়ার কুর্দিদের ওপর হামলা চালিয়েছিল। তাদের দাবি, আগের সপ্তাহে আঙ্কারায় কুর্দিদের বোমা হামলার প্রতিশোধে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার রাতে তুর্কি সামরিক বিমান হামলায় ৩০টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি তেল খনিও রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, সিরিয়ায় হাসাকাতে তুকি ড্রোনগুলো বিমান হামলা চালাচ্ছিল। বৃহস্পতিবার সকালে তা মার্কিন বাহিনীর কাছাকাছি চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তা ৩০০ মিটার দূরে অবস্থান করে। তখন মার্কিন বাহিনী েএকে হুমকি বিবেচনা করে ভূপাতিত করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com