বুধবার, ০৯:২০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুনে নিহত ৬, আহত ৪০

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পঠিত

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) ভোরে  মুম্বাইয়ে গোরেগাঁওয়ের পশ্চিমে মহাত্মা গান্ধী রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর ৩টা ৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন ১ম তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন আবাসিক বহুতলের ছাদে উঠে যান। খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। অ্যাম্বুল্যান্সেও খবর দেয়া হয়। এর পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এরপর আহতদের উদ্ধারকাজ শুরু করা হয়।

দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানান।এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com