শনিবার, ০৫:০৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

খালেদা জিয়ার মুক্তি, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। আজ বিকালে কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চে এ কর্মসূচির ঘোষণা আসতে পারে।

যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, এবার ১২ দিনব্যাপী কর্মসূচি দেবে বিএনপি। আগামী ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দেওয়া হবে।

৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল/সমাবেশ।

এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর অনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে বিএনপি।

বিএনপির সূত্রে এ খবর জানা গেছে, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এসব কর্মসূচি পালন করবে।

বিএনপির কেন্দ্রীয় এক নেতা জানান, চট্টগ্রামে কাজির দেউড়ি মোড়ে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উল্লেখ্য, এই রোডমার্চের মধ্য দিয়ে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৭ দিনের কর্মসূচি সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com