বৃহস্পতিবার, ১১:৪৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ইতোমধ্যে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইজু দ্বীপে এই ভূমিকম্প আঘাত আনে। এর উৎস ছিল তোরিশিমা দ্বীপে, গভীরতা ছিল ১০ কিলোমিটার।

রাজধানী টোকিও থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তোরিশিমা দ্বীপ। এটি জনমানবশূন্য। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের পর ওই দ্বীপে ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখন সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরের একই এলাকায় সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার সকালের ভূমিকম্প পর্যন্ত ভূমিকম্পের কার্যকলাপ লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক দিনগুলিতে ৬ মাত্রার উপরে একাধিক ভূমিকম্পও পরিলক্ষিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com