শনিবার, ০৫:০৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রাজপথ ছাড়া যাবে না-নেতাকর্মীদের আমির খসরু

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পঠিত

আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।এ কারণে নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় রোডমার্চ পূর্ব সমাবেশে বিএনপির এই নেতা এ পরামর্শ দেন।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, ‘এরা (সরকার) কেউ নেই; বিদায় হয়ে গেছে। শুধুমাত্র তাদের শরীরটা দেখতে পাচ্ছেন। বিদেশে গিয়ে অনেক চেষ্টা করেছে; কোনো লাভ হয়নি। বাংলাদেশের মানুষ বিদায় করেছে, বিদেশিরাও বিদায় করে দিয়েছে। তারা দেশেও নেই; বিদেশেও নেই। বাংলাদেশের মানুষ এক পক্ষে, তারা জনগণের বিপক্ষে। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ কোনদিন দাঁড়াতে পারেনি। এরাও পারবে না। এদের শক্তি হচ্ছে দুর্নীতিবাজ লুটপাটকারীরা। ’

নেতাকর্মীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী কিছুদিন আপনাদের কঠিন সময় পার করতে হবে, আপনারা প্রস্তুত? হ্যাঁ। রাজপথ ছাড়া যাবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে পৌঁছবে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচি থেকে নতুন ঘোষণা আসতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com