বুধবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনারকে ঘিরে ফেলল খালিস্তানিরা

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারবিক্রম দোরাইস্বামীর ওপর চড়াও হয়েছেন এবার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডে গুরুদ্বারে প্রবেশে গতকাল শুক্রবার দোরাইস্বামীকে বাধা দিয়েছেন খালিস্তান সমর্থকরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু খালিস্তানি সমর্থক হঠাৎ বিক্রম দোরাইস্বামীকে ঘিরে ফেলে। গুরুদ্বারে যাওয়ার সময় তার পথ আটকানো হয়। এই নিয়ে তোলপাড় শুরু হয় সেখানে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারত-কানাডার মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে, দুই ব্যক্তিকে হাইকমিশনারের পার্কিং এলাকার কাছে দেখা যায়। এর মধ্যে একজন দোরাইস্বামীর গাড়ির দরজা খোলার চেষ্টা চালায়। এরপর দোরাইস্বামীর গাড়ি সেখান থেকে চলে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গুরুদ্বার ম্যানেজিং কমিটি ভারতীয় হাই কমিশনারকে আমন্ত্রণ জানায়। আরেক ভিডিওতে দেখা যায়, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা গুরুদ্বারের ম্যানেজিং কমিটির কর্মীদেরও হুমকি দিচ্ছে।

এ ঘটনায় ভারত সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি। সূত্র জানিয়েছে, এ ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com