বুধবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভিসা মওকুফ প্রোগ্রামে ইসরাইলে প্রবেশের অনুমতির নিন্দা কংগ্রেসওম্যান তালাইবের

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

ইসরাইলকে মার্কিন ভিসা মওকুফ প্রোগ্রামে (ভিডব্লিউপি) প্রবেশের অনুমতির দেয়ায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তালাইব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এটি ইসরাইলের ‘বৈষম্যমূলক অনুশীলন’ সমর্থন করে।

তিনি বলেন, ভিডব্লিউপিতে ইসরাইলের প্রবেশ বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত সুস্পষ্টভাবে প্রশমিত করে এবং মার্কিনদের প্রতি ইসরাইল সরকারের বৈষম্যমূলক অনুশীলনকে সমর্থন করে।

বৃহস্পতিবার তালাইব তার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে এ কথা বলেন।

স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বুধবার সকালে ঘোষণা করে যে ৩০ সেপ্টেম্বরের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

ভিডব্লিউপি-তে যোগদানের জন্য ইসরাইলের নাগরিকদের ৯০ দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেয়া হবে এবং মার্কিন নাগরিকদের ইসরাইল ভ্রমণ করার সময় একই সুবিধা দেয়া হবে।

স্টেট ডিপার্টমেন্টের মতে, ৩০ নভেম্বর ভিডব্লিউপি-তে ইসরাইলের যোগদান কার্যকর হবে।

তালেব আরো বলেন, ইসরাইলকে প্রোগ্রামে অনুমতি দেয়ার সিদ্ধান্তের অর্থ হলো মার্কিন সরকার একটি বিদেশী সরকারকে সুরক্ষিত শ্রেণির ভিত্তিতে তার নিজস্ব নাগরিকদের সাথে বৈষম্য করার অনুমতি দিচ্ছে।
সূত্র : মিডেল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com