শুক্রবার, ০৮:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আ.লীগ ফের ক্ষমতায় এলে ভারতের হস্তক্ষেপ বাড়বে: চরমোনাই পীর

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘একতরফা নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। সরকারের একতরফা নির্বাচনের পথে হাঁটা দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাবে। বর্তমান সরকার আবার ক্ষমতায় এলে স্বাধীনতা হুমকিতে পড়বে, ইসলামী মূল্যবোধ ধ্বংস হবে। এ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের সুযোগ বাড়বে।’

জাতীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর-১ ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের ‘নগর সমাবেশে’ এসব কথা বলেন চরমোনাইর পীর। দেশকে সংঘাত থেকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তপশিলের আগের সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের আয়োজন করলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে।

দাবি আদায়ে আগামী ৭ অক্টোবর ঢাকায় সমাবেশ, ১৩ অক্টোবর ঢাকায় শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র যুব সমাবেশ এবং অক্টোবর ও নভেম্বরে সব ইউনিয়ন পরিষদের সদস্য সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন রেজাউল করীম।

ইসলামী আন্দোলনের মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের মহাসচিব ইউনুছ আহমদ, নায়েবে আমির আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com