শনিবার, ০৮:২৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই আন্দোলন শেষ হবে’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

বিএনপির চলমান আন্দোলন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই শেষ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোর্টে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘এ মামলার হাজিরা আমরা নিয়মিত দিচ্ছি। আগেও দিয়েছি এখনও দিচ্ছি। তবে এই মামলা যারা দিয়েছে বিরোধী দলের শক্তিকে খর্ব করার জন্য। বালুর ও কাঠের ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল তিনি এসে নাকি এই চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে দিয়েছিল? এই ঘটনা ঘটার প্রায় ৪৮ ঘণ্টা আগে আমাকে আটক করে কারাগারে রাখা হয়েছিল। তাহলে বুঝতে হবে এটা পরিকল্পিত অসদুদ্দেশ্যপ্রণোদিত।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলগুলোকে ধ্বংস করার জন্য সারাদেশে ৪৫ থেকে ৪৯ লক্ষ মিথ্যা মামলা দেয়া হয়েছে এটাও তারই একটি অংশ। এগুলো করে লাভ হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। এক দফা আন্দোলন শুরু হয়েছে। তবে এই সরকার দেড় যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন করছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com