রবিবার, ১২:৪৭ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন; আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নূরানী সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর থেকে গভীর রাত পর্যন্ত গৌরনদী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল ও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার সকল নুরাণী মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে এক শিশু প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী আব্দুল আজীজ পীর সাহেব, গৌরনদী থানা মসজিদ ও মাদ্রাসা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন শায়েখ আল্লামা জসিমউদ্দীন রহমানি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ও নসিহত করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু আলিম।
এ সময় উপস্থিত ছিলেন আবদুল বাতেন নোমান, মাওলানা ক্বারী আব্দুল আজীজ, মাওলানা হাফিজুর রহমান সহ বিভিন্ন উপজেলার খ্যাতনামা ওলামায়ে কেরাম। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মাওলানা ও ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশগ্রহণ করেন।
ধর্মীয় আলোচনা ও বয়ান শুনতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন।  তাঁদের উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ-মোনাজাতের মধ্য দিয়ে নূরানী সম্মেলন ও ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com