রবিবার, ১১:৩৬ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল আবারও বড় রদবদল আসছে মন্ত্রিসভায় গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

গণমিছিল শুরু, দাবি আদায়ে ছাড় দেবে না বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

এক দফা দাবিতে রাজপথে ১৫ দিন পর আবারও সরব হয়েছে বিএনপি। দাবি আদায়ে একচুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু করেছে দলটি। পাশাপাশি হামলা-মামলা হলেও সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণমিছিল কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায়ে একচুলও ছাড় দেবে না তারা। রাজপথে সরব থেকে দাবি আদায় করা হবে।

রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে রামপুরাস্থ আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, সরকার পতনের বিষয়ে পিছু হটার কিছু নেই। সরকারের পক্ষ থেকে হামলা-মামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

এর আগে গত ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকাসহ গণমিছিল করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ১৫ দিন পর একই দাবিতে আবারও মাঠে নেতাকর্মীরা। তবে কিছুটা পরিবর্তন এসেছে এবারের গণমিছিল কর্মসূচিতে।

চলতি বছরের ১২ জুলাই এক দফা আন্দোলন শুরুর পর ঢাকায় চারটি প্রবেশমুখে অবস্থান, সমাবেশ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল, পদযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com