শনিবার, ০৯:৪০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে সরকার : ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার কথা আমরা বহুবার বলেছি।

কিন্তু সরকার কতটা অমানবিক হতে পারে, কত মধ্যযুগীয় বর্বরতায় যেতে পারে যিনি অসুস্থ, রাজনৈতিক নেতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় যাঁর অবদান রয়েছে, এখন পর্যন্ত তাঁরা সুচিকিৎসার ব্যবস্থা করছে না।’
৯ আগস্ট অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।

মেডিক্যাল বোর্ড জানিয়েছে, তাকে দ্রুত বিদেশে মাল্টিপারপাস অ্যাডভান্স সেন্টারে পাঠানো জরুরি।

কারণ তার শারীরিক যে অবস্থা, এখানে এর বেশি চিকিৎসার সুযোগ নেই। গত কয়েক দিন ধরে এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। তার বিভিন্ন প্যারামিটারগুলোর উঠানামায় উদ্বিগ্ন তারা।

দলের বিভিন্ন স্তরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হচ্ছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com