শনিবার, ১০:৪১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়ে দিয়েছে মানুষ : জিএম কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার চলছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জবাব সরকারকে দিতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাদের বলেন, কিছু দিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম ৩৫০ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা। ডিমের ডজন ১৫০ থেকে ২০০ টাকায় ওঠা-নামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ।

তিনি বলেন, বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ হয়েছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষ জানতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি? তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com