মঙ্গলবার, ০৯:৫৬ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘তরুণ প্রজন্মও চতুর্থ মেয়াদে আ.লীগকে ক্ষমতায় দেখতে চায়’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৪১ বার পঠিত

তরুণ প্রজন্মও আসন্ন নির্বাচনে চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সঠিক প্ল্যানে আমরা এগোচ্ছি। আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সঞ্চালনার ছিলেন সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ জয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, বঙ্গবন্ধু এ দেশ নিয়ে বহু স্বপ্ন দেখেন। জননেত্রী শেখ হাসিনা শুধু পিতার দেখা সে স্বপ্নই নয় বরং তিনি নিজও এ দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেন এবং তা পূরণে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন বুটেক্সে কর্মকর্তা সমিতির সভাপতি মুহাম্মদ শরীফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগীয় প্রধান ড. জুলহাস উদ্দিন এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com