সোমবার, ০১:৫০ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল আবারও বড় রদবদল আসছে মন্ত্রিসভায় গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার : সালাম

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১১২ বার পঠিত

সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, জনগণের আন্দোলন দমানো জন্য তারা কথায়-কথায় গুলি করছে। অনেককে গুম করা হচ্ছে, লাশের হদিস পাওয়া যায় না। আজকে খুন-গুম হওয়া পরিবারের আর্তনাদ স্বৈরশাসকের কানে না পৌঁছালেও সৃষ্টিকর্তা সব দেখছেন। এই খুন-গুম হওয়া পরিবারের অভিশাপেই এই সরকার ধ্বংস হয়ে যাবে।

শনিবার (২৭ আগস্ট) রাতে নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির গুমের শিকার সূত্রাপুর ও বংশাল থানার ৭টি পরিবারের স্বজনরা সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন তিনি।

গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি সেলিম রেজা পিন্টু, সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, ৪৩ ওয়ার্ড বিএনপির সভাপতি খালেদ হাসান সোহেল, বংশাল থানা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল, ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. জহির, ৩৫ নম্বর ওয়ার্ড (বংশাল) ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, একই ওয়ার্ডের ছাত্রদল নেতা মো. চঞ্চলের পরিবারের সদস্যরা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আসেন।

সালাম বলেন, কোনো স্বৈরশাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিণতি হয় ভয়াবহ। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। সব গুম-খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com