বৃহস্পতিবার, ০২:২৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আ.লীগ-বিএনপির মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১৫

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১২৬ বার পঠিত

কুমিল্লার লালমাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীরা জানান, লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পূর্ব ঘোষিত বিএনপির প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলি বর্ষণ করে। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা উত্তড্ডা গ্রামের মনির হোসেনের মাথায় ও যুবদল নেতা উন্দানিয়া গ্রামের ফিরোজ পায়ে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সভাস্থল ভাঙচুর ও পরবর্তীতে বাড়ি ঘরেও হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে বলে দাবি তাদের।

এদিকে লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লার দাবি, তারা বিকেলে শান্তি মিছিল বের করলে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।

লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিবেশ এখন শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com