শুক্রবার, ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ছেলের অপরাধে মাকে নির্যাতন করবে কেন, প্রশ্ন রিজভীর

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একদলীয় কর্তৃত্ববাদের বিভিন্ন দেশের আমরা গল্প শুনেছি। কিন্তু সেখানে যে অপরাধ করে তাকেই ধরে। কিন্তু ছেলের অপরাধের জন্য মাকে নির্যাতন করবে কেন?

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এই দেশ আর দেশ নেই। এটা এক ভয়ংকর দেশ হয়ে গেছে। ভয়ংকর পরিস্থিতির মধ্যে আমাদের দিনযাপন করতে হচ্ছে। বিজ্ঞানীরা মহাবিশ্বে ব্ল্যাকহোল বলে একটা বিষয়ের কথা বলেন। যার মধ্যাকর্ষণ এত ভয়ংকর যে আলোকেও শুষে নেয়। বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ব্ল্যাকহোলের মতো অদৃশ্য করে দিচ্ছে। মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকেও অদৃশ্য করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এমন সংকটে আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মতো নেতৃত্ব। তিনি আমাদেরকে পথ দেখাতে পারতেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com