সোমবার, ১২:১৯ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল আবারও বড় রদবদল আসছে মন্ত্রিসভায় গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

জঙ্গি খেলা এখন আর কেউ বিশ্বাস করে না : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নতুন করে আবারও জঙ্গি নাটক শুরু করছে। অথচ জঙ্গি নাটক অনেক আগেই শেষ। এখন আর জঙ্গি খেলা চলবে না। এগুলো এখন আর কেউ বিশ্বাস করে না।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের জনগণ যখনই কোনো সিদ্ধান্ত নেয়, তখন আর তারা পিছপা হয় না। স্বাধীনতা যুদ্ধ-ভাষা আন্দোলনে পিছপা হয়নি। প্রতিবারই প্রতিপক্ষকে পরাজিত করেছে।

এ সময় তিনি পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ বিচারক ও সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com