শনিবার, ০৮:৫৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

আমেরিকার দিকে তাকাতে তাকাতে বিএনপির চোখের পাওয়ার কমে গেছে : কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১১ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে; কখন নিষেধাজ্ঞা, ভিসানীতি দেবে তার আশায়। তাকাতে তাকাতে চোখের পাওয়ার কমে গেছে। এখন আর কিছু দেখতে পায় না। আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দেশের জনগণের দিকে।

আজ শনিবার (১৯ আগস্ট) রাজধানীর ধানমণ্ডিতে রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এই সময় ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কথা বলেন, তাহলে ৭১ সালে কী হয়েছিল? সেটা কি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়?

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ- এমন কোনো মন্তব্য ভারত থেকে পাইনি। আমাদের ক্ষমতায় বসাবে জনগণ, বরং বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে।

রিমোটকন্ট্রেল রাজনীতি বাংলাদেশে চলবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা পালাব না, আওয়ামী লীগ পালায় না।

পালিয়ে গেছে তারেক। তিনি বলেন, মানুষের জীবন ডেঙ্গুর হাতে যেমন নিরাপদ নয়, তেমনি বাংলাদেশও বিএনপির হাতে নিরাপদ নয়।
বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডেঙ্গুবিরোধী এ কর্মসূচিকে দেশব্যাপী জোরদার করতে স্থানীয় প্রশাসন, কর্তৃপক্ষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com