শনিবার, ০৮:৫৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

একটি মহল জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে : ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পঠিত
rtvonline

একটি মহল জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ আগস্ট) সকালে বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও ওয়ান-ইলেভেনের সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরবর্তীতে বিদেশ গেলে সেখানেও তার ওপর নির্যাতন চালানো হয়। যার ফলে তিনি প্রায় বিনাচিকিৎসায় মারা যান।

তিনি বলেন, খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। তারেক রহমনা ও তার স্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। মূলত, একটি মহল জিয়া পরিবারটিকে নির্মূল করার চেষ্টা করছে।

এ সময় খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তাররা তাকে নিয়ে উদ্বিগ্ন। সেজন্য তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিন, সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বিএনপির এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এ সময় একটি কুচক্রী মহল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নির্মূলের চক্রান্ত করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com