শনিবার, ০৭:৫৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

হাসপাতাল ছেড়েছেন বিএনপি নেতা স্বপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পঠিত

মূল রক্ত ধমনিতে রিং পড়ানোর পাঁচদিন পর হাসপাতাল ছেড়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। আজ বুধবার চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছাড়েন তিনি। গত কয়েদিন তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামিটিভেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় জহির উদ্দিন স্বপন  বলেন, ৫ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে তাঁর মূল রক্তনালিতে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে ব্লক অপসারণ করেন। তিনি এখন সুস্থ আছে। চিকিৎসদের পরমার্শে আজ হাসপাতাল ছেড়েছেন। কয়েকদিন হোটেলে থেকে চিকিৎসা নিবেন।

জহির উদ্দিন স্বপন জানান, আগামী ১১ আগস্ট আবার চিকিৎসদের পরামর্শ নিতে হাসপাতালে যাবেন। চিকিৎসদের পরামর্শ নিয়ে দ্রুত দেশে ফিরতেন চান তিনি।

বিএনপির মিডিয়া সেল জানায়, অসুস্থতার সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সর্বস্তরের নেতাকর্মী সহানুভূতি জানানোয় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

হংকং থেকে দ্রুত সুস্থতা ও দোয়া কামনা করেন এবং নিয়মিত খোজ রাখেন জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক সাংবাদিক লায়ন দিদার  সরদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com