শনিবার, ০৬:৩৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রাজনৈতিক দলগুলোকেই সংকটের সমাধান বের করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২০ বার পঠিত

নির্বাচনব্যবস্থা নিয়ে চলমান রাজনৈতিক সংকট কীভাবে সমাধান হবে, সে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহিংসতা চায় না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের এ কথা জানান।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কোনো ধরনের সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র। কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি গুরুত্বও দেয় না। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, মিডিয়া, সুশীল সমাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবারই ভূমিকা রয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দেয় জানিয়ে পিটার হাস বলেন, জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন।

তবে চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, এই সংকটের সমাধান কীভাবে হবে, সেই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে।

এর আগে আজ বেলা সোয়া ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এরপর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পিটার হাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com