শনিবার, ০৬:৪১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই, বিদেশি কূটনীতিকদের বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে দলটি।

বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে অভিজাত হোটেলটিতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

আমীর খসরু বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিদের আমরা জানিয়েছি। তারা এই দেশে গণতন্ত্র চায়, সেজন্য আমরা তাদের কাছে সার্বিক বিষয় তুলে ধরেছি। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সরকার এবং সরকারি দলের অস্ত্রধারীদের যৌথ কর্মকাণ্ড তুলে ধরেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘২৯ জুলাই একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র‌্যাব যেভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি এটা সবার জানা দরকার। আমরা বলেছি, নির্বাচনকে সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই সহিংস এই আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এমনকি, মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘দেশে যে মুক্তির আন্দোলন শুরু হয়েছে, তাতে জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে, প্রযোজনে তারা প্রতিরোধ করবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com