মঙ্গলবার, ১০:৩৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন : সিইসি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পঠিত

চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কট বিরাজ করছে তা রাজনৈতিক। এরসঙ্গে আমাদের কাজের কোনো সঙ্ঘাত নেই। কিন্তু সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে। সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচনটা হবে।

পিটার হাসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, (সমস্যা সমাধানে) রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এ সঙ্কটগুলো আসলে রাজপথে মিমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সঙ্কট নিসনের চেষ্টা করা উচিত।

অন্যদিকে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে মার্কিন প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম (প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল) পাঠাতে চাই। এ দলে থাকবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

বেলা সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুর ১২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আহসান হাবিব, সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।অন্যদিকে পিটার হাসের সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরতুরো হাইনস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com