শনিবার, ০৬:৪০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সময়মতো পাল্টা আঘাত করার হুঁশিয়ারি রিজভীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার পঠিত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নেতাকর্মীদের ওপর অন্যায় আঘাত বৃথা যাবে না। পাল্টা আঘাত আমরাও করতে জানি। সময়মতো সেটা করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায় আঘাত বৃথা যাবে না। প্রতিটা আঘাতের প্রত্যুত্তর দেওয়া হবে। আঘাতে আঘাতে আমাদের ক্ষতবিক্ষত করলে পাল্টা আঘাতও আমরা করতে জানি। সময়মতো সেটা করব।

তিনি বলেন, এরশাদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছিল। কিন্তু স্বৈরাচার আইয়ুব খান ও এরশাদের চাইতে কেন জানি আওয়ামী লীগের নির্যাতনের মাত্রাটা একটু ভিন্ন রকম।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কথা বলতে পারবে না। তারা নিজেদের প্রভু ও দেশের মালিক মনে করে। জনগণ যেন কেউ না।

রিজভী বলেন, গয়েশ্বর চন্দ্র রায়কে নাটক করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। এরপর তাকে খাবার দিয়ে ছবি তুলে ভাইরাল করা হলো। তারা যে রুচি বিকৃতির প্রদর্শন করেছে- এতেই প্রমাণ হয়, পুলিশ আর রাষ্ট্রীয় সংস্থা হিসেবে থাকলো না। সংস্থাটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রাইভেট বাহিনীতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com