শনিবার, ০৬:৪০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

জামায়াত মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায়, অনুমতি দেয়নি পুলিশ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আগামীকাল মঙ্গলবার সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।  সোমবার সংবাদ সম্মেলন করে দলটি সমাবেশ করার ঘোষণা দেয়। তবে পুলিশ বলছে, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) শাখার সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতা কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ করার ঘোষণা দেয় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আবদুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশব্যাপী জামায়াত ঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জামায়াতের দাবির প্রতি দেশবাসীর সমর্থন প্রমাণ করে। ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com