মঙ্গলবার, ১০:৩৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, জনদুর্ভোগ করলে প্রতিহত করা হবে’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০১ বার পঠিত

রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, তবে জনদুর্ভোগ করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশের আহত সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সব সময় বলে আসছি, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যখনই তারা জনগণের দুর্ভোগ করবে, জানমালের ক্ষতি করবে, আহত করবে, হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাঙচুর করবে—সেটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে। তাদের ওপর যে অর্পিত দায়িত্ব, সেটা তারা পালন করবে।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আমরা সবসময় দেখেছি পুলিশ কখনও তাদের দায়িত্ব পালন করতে গিয়ে পেছনে ফেরে না। নিহত হবে নাকি আহত হবে, এসব বিষয়ে পুলিশ ভাবে না। জঙ্গি দমন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা তা দেখেছি। আজও পুলিশ বীরত্বের সঙ্গে সন্ত্রাস মোকাবিলা করেছে।’

বিএনপির একজন নেতার অগ্নিসংযোগ করার নির্দেশ দেওয়ার অডিও তার হাতে এসেছে বলেও দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেই নিপুণ রায়ের (ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক) ফেসবুকে একটি অডিও শুনলাম। তিনি বলছেন-তোমরা আগুন ধরাও, এগুলো আমাদের জায়গামতো দেখাতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com