শুক্রবার, ০৩:২৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রোববার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পঠিত

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলে আমরা তাদের দেখাদেখি কর্মসূচি দিই। আমাদের কর্মসূচি বিএনপিরটা দেখে করব না। গতকাল শুক্রবার এক কিলোমিটারের মধ্যে করেছি, কোনো ঘটনা ঘটেনি। তার কারণ আমরা সংঘাত করতে সভা-সমাবেশ করিনি। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার ছিলাম, আছি এবং থাকব।’

কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আগামীকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হবে। আগামীকাল সারা দিন এ কর্মসূচি থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। তারা মাতুয়াইলে চারটা বাসে আগুন দেয়। পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালায়। প্রাইভেট কার, মোটরসাইকেল ভাঙচুর করে। রাজধানীতে সাতটি বাসে হামলা ও অগ্নিসংযোগ করে।’

কাদের বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবারও শুরু হয়ে গেছে। ২০১৩-১৪ সালের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুপ থাকতে পারেন না। আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিএনপি বলে তাদের ওপর হামলা হচ্ছে, ঢাকা শহরের ঢোকার রাস্তা বন্ধ করে দেবে? এটা কি তার বাপ-দাদার সম্পত্তি। বিদেশি বন্ধুদের বলছি আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com