শনিবার, ০৫:৩৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

নিজেদের নিরপরাধ প্রমাণ করতে আমানকে ফল, গয়েশ্বর চন্দ্রকে খাবারের নাটক : মির্জা ফখরুল

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২১ বার পঠিত

নিজেদের রক্ষার জন্য, নিরপরাধ প্রমাণের জন্য আমানউল্লাহ আমানকে ফল, গয়েশ্বর চন্দ্রকে খাবারের নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে আগামী সোমবার জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে তাণ্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলায় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আমানউল্লাহ আমানের ওপরও হামলা চালানো হয়। এসব ঘটনা প্রমাণ করে ক্ষমতালোভী সরকারের হাতে দেশের কেউ নিরাপদ নয়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার ও দলীয় পেটুয়াবাহিনীর হামলার জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে দেশের মানুষের।’ তিনি বলেন, ‘সমালোচক আছেন, হিউমারের কথা বলেন, এটা নাকি ভিসা নীতিরই একটা পরিণতি। আসলে নিজেদের রক্ষার জন্য, নিরপরাধ প্রমাণের জন্য এই ধরনের নাটক সাজিয়েছেন।’

ফখরুল বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়কে দলের প্রতি কমিটমেন্ট—এটা প্রমাণ করতে হবে না। তিনি তার সারাজীবনের রাজনৈতিক জীবনে দেশের মানুষের জন্য আন্দোলন করে বড় হয়েছে। আমানউল্লাহ আমান সম্পর্কেও মানুষ জানে, তার দলের প্রতি কমিটমেন্ট। তিনি ৯০ স্বেরাচার বিরোধী আন্দোলনের নায়ক। এসব করে কোনো লাভ নেই, এ নাটক মানুষ আর নেয় না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খান ভাই (নজরুল ইসলাম খান) একটু সুন্দর কথা বলেছেন। এর আগেও তো অনেককে আটক করে ডিবি অফিসে নিয়ে গেছেন, আমাকে, মির্জা আব্বাসকেও। কোই কখনও এমন করে খাওয়ানো হয়নি।’

ফখরুল জানান, এযাবৎ আহত বিএনপি স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমানসহ দুই শতাধিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com