শনিবার, ০৫:৩৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সড়কে শুয়ে পড়লেন আমানউল্লাহ, ভ্যানে তুলে নিল পুলিশ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১৯ বার পঠিত

রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অ্যাকশনে নেমেছে পুলিশ। অবস্থান কর্মসূচি পালন শুরু হলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

বেলা ১১টার দিকে খালেক পরিবহনের বাস কাউন্টারের সামনে আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সড়কের একপাশে অবস্থান নেন। নিকট দূরত্বেই অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় বিএনপির অন্তত পাঁচজন নেতা-কর্মীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের কর্মীরা। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান আমানউল্লাহ আমান।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা আমানকে গাড়িতে তোলার চেষ্টা করে। ধাক্কা দিয়ে আমানউল্লাহ আমানসহ নেতা-কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মাজার রোডের নাবিল পরিবহনের সামনের সড়কে আমানউল্লাহ আমান শুয়ে পড়েন। পরে পুলিশ সেখান থেকে তাকে ভ্যানে তুলে নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com