শনিবার, ০৫:৩৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপির পর এবার আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির ঘোষণা

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩০ বার পঠিত

রাজধানীর সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও ঢাকার চার পয়েন্টে শান্তি সমাবেশ করবে যুবলীগ। শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী এবং আমিনবাজারে রাজধানীর এ চার পয়েন্টে তারা শান্তি সমাবেশ করবে।

এর আগে শুক্রবার বিকালে নয়া পল্টনের মহাসমাবেশ থেকে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com