শনিবার, ০৪:৩৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে: ওবায়দুল কাদের

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যতদিন শেখ হাসিনা গণভবনে থাকবে তারেক রহমান কিছু করতে পারবে না। অর্থপাচারকারী, চোরকে কেউ বিশ্বাস করে না। বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। এই এক দফা কোনোদিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না।

শুক্রবার (২৮ জুলাই) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে তারেকের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। ভোট ডাকাতির বিরুদ্ধে খেলা হবে। এক দফার বিরুদ্ধে খেলা হবে। বিএনপির এক দফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে।

তিনি বলেন, গণভবন নাকি ছেড়ে দিতে হবে। যতদিন জনগণ চাইবে, ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন। করোর চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না। তারেক রহমান কিছুই করতে পারবে না।

সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে, আর এখানে লাফালাফি করছেন মির্জা ফখরুল-আমির খসরুরা। লন্ডনে বসে পুলিশ, প্রশাসনকে ধমক দিচ্ছে। ফখরুলকে বলেছে টাকার অভাব হবে না। তারেক রহমান এত টাকা পেল কোথায়।

বিএনপির উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করতে আসবেন না। দেশি-বিদেশি যারা চোখ রাঙাচ্ছেন তাদের বলে দিতে চাই, আমাদের শিকড় অনেক গভীরে। আমাদের চোখ রাঙিয়ে লাভ হবে না। করোর চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com