শনিবার, ০৪:৩৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

এ পদযাত্রাই হবে সরকারের বিদায়যাত্রা: ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২২ বার পঠিত

সরকারের পদত্যাগে একদফা আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন এ পদযাত্রার মধ্য দিয়ে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করি, নতুন যাত্রা শুরু করি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এ যাত্রার মধ্য দিয়েই আমরা আমাদের একদফা দাবি আদায় করব। এই পদযাত্রাই হবে সরকারের বিদায়যাত্রা। মঙ্গলবার গাবতলীতে পদযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ ভয়াবহ দানব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণকারী সরকারকে বিদায় করতে ৩৬টি রাজনৈতিক দল একযোগে একদফা ঘোষণা করেছি। আজ সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। এটা পদযাত্রা নয় এটা হচ্ছে জয়যাত্রা।

তিনি বলেন, ২০২৩ এর শেষে অথবা ২০২৪ এর শুরুতে নির্বাচন করবে বলে সরকার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন করবে বলে জোর গলায় বলে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলেছি, এই অবৈধ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। সোমবার নির্বাচন কমিশন ঢাকায় একটি উপনির্বাচনে ভোটের নামে তামাশা করেছে। নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে নিতে পারেনি। কেন্দ্র খালি, ফাঁকা। অথর্ব পঙ্গু নির্বাচন কমিশনের মতে, এতে ১১ শতাংশ ভোট পড়েছে। অথচ আমরা দেখলাম, কোথাও ভোটার নাই। হিরো আলমের মতো একজন প্রার্থীকে পিটিয়ে মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ১১ শতাংশ ভোট করার পরও বলছে, এটা শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এসব তামাশা করে লাভ হবে না। ২০১৪ ও ২০১৮ সালে করেছে। আর পারবে না।

অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় এসেছিল তখন খুব মজা লেগেছে। এখন জনগণ ক্ষমতায় আসতে চায়। তাই জনগণকে দাবি আদায় করে নিতে হবে।
তিনি বলেন, এ সরকার ব্যবসায়ীদের নয়। অসৎ ব্যবসায়ীদের সরকার এটা। যারা জনগণের টাকা লুট করে নিচ্ছে।

নগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবদুস সালামসহ মহানগরীর নেতারা।

মহাসচিবের বক্তব্যের পর শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে তা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com