শনিবার, ০৩:৩২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

১৮ ও ১৯ জুলাই উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১৮ বার পঠিত

আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে ‌’উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৮ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

পরের দিন ১৯ জুলাই বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বলেন, আগামী ১৮ ও ১৯ জুলাই যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, আজ রাত আটটার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।

১৯ জুলাই বিকেল ৪টার দিকে সাতরাস্তা থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com