বৃহস্পতিবার, ০৫:৩২ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

বাড়ছে ডেঙ্গু, ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হলো।

এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী।

যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪২৬ জন ভর্তি হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৮৯৭ জন।

তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে চার হাজার ৬০৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা সাত হাজার ৯২১ জন এবং ঢাকার বাইরের তিন হাজার ৫৯০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com