শনিবার, ০৩:৩৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

দেশে গণতন্ত্র নেই বিদেশিরা বুঝতে পেরেছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২১ বার পঠিত

‘দেশে গণতন্ত্র নেই, বিদেশিরা বুঝতে পেরেছে’ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিদেশি পর্যবেক্ষকেরা বাংলাদেশ সফর করছে। আজকে কথা হচ্ছে, কেন তারা আসছেন। আজকে আমেরিকা থেকে একটা টিম আসবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা টিম এসেছে। অন্য দেশে তো তারা যায় না। দেশে গণতন্ত্র নেই বলে তারা এসেছে। এখানে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন হয় না। বিদেশি পর্যবেক্ষকেরা এখানে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে এসেছেন এবং তারা বুঝতে চান।’

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সহযোগিতায় নারী প্রতিনিধিদের এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসা দরকার। তাদের নেতৃত্বে থাকা দরকার। যারা কর্মশালায় অংশ নিচ্ছেন, প্রশিক্ষণের অর্জনগুলো তারা সমাজে ছড়িয়ে দেবেন।’

নির্বাচনের কথা টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘একটা নির্বাচনের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয়, সেটা হচ্ছে সবার জন্য সমান সুযোগ। সব রাজনৈতিক দলকে অবশ্যই সমান সুযোগ পেতে হবে। কিন্তু, এখানে সেই পরিবেশ নেই। আওয়ামী লীগের একটা চরিত্রগত সমস্যা আছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের পছন্দ একনায়কতন্ত্র। তারা মনে করে, দেশে তারা ছাড়া ভিন্ন কেউ নেই। দেশের মালিক শুধু তারাই—এ রকম মানসিকতা তাদের।’

গত সোমবার রাতে মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘তারা আবারও ইচ্ছা করেই গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। যারা সবসময় বিএনপিকে দোষারোপ করে তারাই এসব কাজ করছে। মূলত সরকার তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, তাদের দিয়ে এগুলো করাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com