বুধবার, ১২:৩২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৫জি-র চেয়েও এক লক্ষ গুণ দ্রুতগতির ইন্টারনেট!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৩১ বার পঠিত

ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট। সহজ ভাষায় বললে, বর্তমানে ব্যবহৃত ৫জি ইন্টারনেট পরিষেবার চেয়েও প্রায় এক লক্ষ গুণ বেশি গতিতে ‘ডেটা’ পরিবহন করার পদ্ধতি আবিষ্কার করে তাক লাগালেন জাপানি বিজ্ঞানীরা। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির নেটওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট বিভাগের বিজ্ঞানীদের দাবি, ‘মাল্টি-কোর ফাইবার’ ব্যবহার করে এমন অসাধ্য সাধন করেছেন তারা।

কিন্তু এই পেটাবিট বিষয়টি কী? বিশেষজ্ঞরা বলছেন পেটাবিট বা পিবি হল ‘ডেটা’ পরিমাপের একটি বড় একক। ১ পেটাবিট ১০,০০০,০০০ জিবি বা গিগাবাইটের সমতুল্য। ১.০২ পিবির গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৫১.৪৯৯ কিলোমিটার। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে ১২৭,৫০০ জিবি ডেটা পাঠানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের।

বিজ্ঞানীদের দাবি, বর্তমানে যে ‘অপটিক ফাইবার’ তার ব্যবহার করা হয়, সেই তারের মাধ্যমেই এই গতিবেগ পাওয়া সম্ভব। তাই সব কিছু ঠিক থাকলে খুব অল্পদিনের মধ্যেই এই পরিষেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। সব মিলিয়ে জাপানি বিজ্ঞানীদের দাবি যদি সত্যি হয়, তবে বদলে যেতে পারে ইন্টারনেট পরিষেবার চেহারা। সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com