শুক্রবার, ০১:১৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

জয়পুরহাটের কালাইয়ে মোহসীন আলী নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

খবর পেয়ে বুধবার সকালে পুলিশ উপজেলার করিমপুর ত্রিমোহনী মোলামগাড়ী সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম মোহসীন আলী কালাই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসেবে আরবি পড়াতেন। মঙ্গলবার বিকালেও প্রাইভেট পড়ানোর কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com