শনিবার, ০২:৩১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১৬ বার পঠিত

সরকার পতনের একদফা আন্দোলন সামনে রেখে যুগপতের শরিক ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৩ টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

আজ লিয়াজোঁ কমিটির বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগপার রাশেদ প্রধান, ইসলামী ঐক্য জোটের আবদুল করিম, বাংলাদেশ জাস্টিস পার্টির ড. সৈয়দ জাভেদ মোহাম্মাদ সালেহ উদ্দিন, বিএমএলের মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবুল কাশেম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com