শনিবার, ০২:৩২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩০ বার পঠিত

‘এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে’ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামীকাল ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হবে। এরপর গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে অতি শিগগিরই আমাদের সিদ্ধান্ত আপনাদের (সাংবাদিক) সামনে ঘোষণা করব। আন্দোলনে সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তাদের অধিকার আদায় করে নেবে।’

আজ বুধবার (৫ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। সন্ধ্যায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব বলেন, ‘বিনা ভোটের সরকার দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর একতরফাভাবে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে দেশের মানুষের সকল আশা আকাক্ষাকে ধ্বংস করে দিয়েছে। প্রতিবার নির্বাচন করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘এই সরকারের পতন ঘটানোর জন্য যা যা করার দরকার আমরা সেটা করব। আর আমরা বিএনপির সঙ্গে একমত হয়েছি। যে কর্মসূচি তারা দেবে সেই কর্মসূচি আমরা মাঠে থেকে পালন করব।’

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃতে বৈঠকে ১১ রাজনৈতিক দলের ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com