রবিবার, ০১:২৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

এসব এলাকার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহাউদযাপন করেন।

প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কিছু জায়গায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

এসব এলাকার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহাউদযাপন করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছে বরিশাল বিভাগের ২০ হাজারেরও বেশি পরিবার। বরিশাল সদরছাড়াও বাবুগঞ্জ ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৫ হাজার পরিবার এবং বরগুনা, পটুয়াখালী ও ভোলার ১০–১৫ হাজার পরিবার ঈদুলআজহা উদাযপন করছে বলে জানান মুসল্লিরা।

এসব এলাকায় আজ বুধবার সকল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর নিয়ম মেনে শুরু হয় পশুকোরবানি।

বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্–মমতাজিয়া জামে মসজিদের ঈমাম মাওলানা আবুজাফর বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে কোরবানি করি– বিষয়টা এমন নয়। মূলত আরবি তারিখ মেনে চলারজায়গা থেকে এটা করা হয়। সে হিসেবে আজ ঈদুল আজহার নামাজ সমাপ্ত করেছি। এরপর পশু কোরবানি করেছি।

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিআমির হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ ঈদ পালনকরছে। ঈদের জামাত শেষে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করছেন। এভাবেবিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ আজ ঈদ উদযাপন করছেন বলেও জানান তিনি।

এছাড়া দেশের বিভিন্ন জেলা উপজেলার লোকজন ঈদ উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com