শনিবার, ০২:৩২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ভুল রাজনীতির খেসারত দিয়ে বিএনপি আত্মদহনে দগ্ধ: কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২৩ বার পঠিত

বিএনপি ভুল রাজনীতির খেসারত দিয়ে আত্মদহনে দগ্ধ। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও মনোজগতে তারা এখনও পরাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানি ভূত বিএনপির মাথা থেকে যায়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধর্না দিচ্ছে। যাদের জন্ম এবং বিকাশ ষড়যন্ত্রের মাধ্যমে তারা সে বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগ সর্বদা জনগণের পাশে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে সরকার আটক করেনি। তিনি আদালয়ের রায়ে শাস্তি ভোগ করছেন। বরং জননেত্রী শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে তার শাস্তি স্থগিত রেখে তাকে বাসায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার এ বদান্যতার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত ছিল। কিন্তু তারা কৃতঘ্নতার পরিচয় দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com