শুক্রবার, ০২:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

লোডশেডিং, বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১৯ বার পঠিত

সারা দেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ জুন) বেলা সোয়া ১১টায় বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়।

এদিকে পদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগর বিএনপির নেতৃবৃন্দ সদর রোডের দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে আসতে শুরু করে। এখানে মহানগরের ৩০টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অংশ নেন। বিএনপির কর্মসূচি ঘিরে নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়।

পদযাত্রাটি নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরোডের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

বিএনপি নেতারা বলেন, আগের দিনের মতো মানুষ হারিকেন কিনতে চাচ্ছে। কিন্তু হারিকেনও খুঁজে পাচ্ছে না। বর্তমানে মোমবাতির কদর বেড়ে গেছে। বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির জন্য আজকে এই অবস্থা। এই পদযাত্রার মাধ্যমে আমরা এই সরকারকে হটাব এবং নির্দলীয় সরকার বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরে যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com